1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ছাত্রলীগের কোন্দলে সিলেটে খুন হল জগন্নাথপুরের ওমর

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ২৭৬ Time View

স্টাফ রির্পোটার :: সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের এক কর্মী ছুরিকাহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগ কর্মী হচ্ছেন ওমর আহমদ মিয়াদ। নিহত মিয়াদ লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ছেন।
তার বাড়ী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে।
আর আহতরা হচ্ছেন নাজমুল ও নাসিম। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নাজমুল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

বেলা ৩ টার দিকে টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুটি পক্ষই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের পৃথক উপ গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এ ঘটনায় ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত এবং পুর্বে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জগন্নাথপুরে সন্তান সিলেটে খুনের ঘটনার খবরে জগন্নাথপুরের ছাত্রলীগের নেতাদের মধে্্য শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com