1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ছাত্রলীগের পাল্টা স্লোগান, সরে গেলেন ছাত্রীরা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানারে এই মিছিল বের করেন দুই হলের ছাত্রীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।
সে সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান করে ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ পাল্টা স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এদিকে ‘অযৌক্তিক আন্দোলনের’ মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন।
সুত্র প্রথম আলোা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com