1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ছাত্রলীগ কর্মী জগন্নাথপুরের ওমরের হত্যাকারী তোফায়েল ঢাকায় গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২৫২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে ছাত্রলীগ কর্মী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিম্রী গ্রামের ওমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকাবস্থায় তাকে আটক করে পুলিশ।

ওমর আলী মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তোফায়েল আহতাবস্থায় পালিয়ে ঢাকায় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে বুধবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা তোফায়েলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- তোফায়েলের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান চালায় সিলেট মহানগর পুলিশের একটি দল। সেখানে অভিযান চালিয়ে মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর মোগলাবাজার থানার সিনিয়র সহকারি কমিশনার জ্যোতির্ময় সরকার। এছাড়া অভিযানে ছিলেন শাহপরান থানার পরিদর্শক (তদন্ত), এসআই মামুন, এসআই প্রদিপসহ আরো কয়েকজন পুলিশ সদস্য।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার বিকেল ৩টার দিকে নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন। আহত হন উভয় গ্রুপের কয়েকজন। এতে আহত অবস্থায় মিয়াদ, তোফায়েলসহ আরো কয়েকজনকে ওসমানী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা মিয়াদকে মৃত ঘোষণা করলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায় তোফায়েল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com