জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাছ কাটা নিয়ে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ উঠেছে।আজ শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাইকে আটক করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার আওলিয়া প্রধান বাড়িতে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত নুর হোসেন প্রধানের ছেলে আলমগীর হোসেন (৬০) গাছ কাটতে যান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে তার ছোট ভাই শুক্কুর হোসেন (৪৫) বাধা দেন।
একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং হঠাৎ ছোট ভাই শুক্কুর গাছের ডাল দিয়ে বড় ভাই আলমগীরের মাথায় আঘাত করে। এতে আলমগীর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।এদিকে স্থানীয়রা অভিযুক্ত শুক্কুর হোসেনকে আটক করে থানায় সোপর্দ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র : কালবেলা