1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরসহ জেলার ৬ ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি-জীবনবৃত্তান্ত জমা দিলেন ২৭০ জন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৩৫৩ Time View

স্টাফ রিপোর্টার::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে জেলা ছাত্র লীগ। বুধবার বিকাল ৩টা পর্যন্ত ৬টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৭০ জন নেতাকর্মী জেলা ছাত্রলীগ নেতাদের কাছে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
জেলা ছাত্র লীগ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের ১৭ জন, জগন্নাথপুরের ৫০ জন, জামালগঞ্জের ৫৮ জন, তাহিরপুরের ৩৬ জন, ধর্মপাশার ৭৯ জন ও মধ্যনগরের ৩০জন নেতকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত জেলা পরিষদ রেষ্ট হাউজে ছাত্রলীগ নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সদস্য ফয়সল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com