1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের ইউএনও অফিসে সিসি ক্যামেরা বসানো হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ৮১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- জগন্নাথপুর উপজেলা পরিষদ ভবনের ইউএনও অফিসে নাশকতা রোধে নজরদারি বাড়াতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। বুধবার এ সিসি ক্যামেরা বসানো হয় বলে জানা গেছে। জগন্নাথপুরের ইউএনও অফিসের নিরাপত্তা ও নাশকতাকারীদের সহজে আইনের আওতায় আনা সম্ভব হবে মনে করছেন সংশ্লিষ্টরা ।
জানা গেছে, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির ফলে সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নাশকতার ঘটনা ঘটেছে। সম্প্রতি এক নিদের্শনায় সরকারি দপ্তর গুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। যার ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে ও উপজেলা পরিষদ ভবনের বাহিরে ২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটি সরকারের একটি ভালো উদ্যোগ। এতে করে ইউএনও অফিসসহ উপজেলা প্রশাসনের দপ্তর গুলোর নিরাপত্তা নজরদাররি মধ্যে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com