1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরের এরালিয়ায় মাদক বিরোধী সভা অনুষ্টিত

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২১৩ Time View

সুহেল হাসান:: জগন্নাথপুরের এরালিয়া বাজারের পূর্বপাড়ে মাদক বিরোধী সভা অনুষ্টিত হয়েছে। এরালিয়া বাজারে পূর্বপাড় বাজার কমিটির উদ্যোগে বুধবার ১৮অক্টোবর সন্ধ্যায় এরালিয়া পূর্বপাড় বাজার পরিচালনা কমিটির সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়াদুর রহমান ছায়াদ মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, এরালিয়া বাজার কমিটির সাবেক সেক্রেটারী গফ্ফার মিয়া, সাবেক সহ-সভাপতি মখলিস খান, পাটলী ইউপি সাবেক সদস্য হারুন মিয়া, কলকলিয়া ইউপি সাবেক সদস্য হবিবুর রহমান হবি, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তফজ্জুল হোসেন, হাফিজ মিয়া, সুহেল মিয়া, জুয়েল মিয়া, আছকা মিয়া, মিটু মিয়া, রফিক মিয়া প্রমুখ।

এরালিয়া বাজার পূর্বপাড় বাজার পরিচালনা কমিটির সভাপতি আনহার মিয়া জানান সম্প্রতি সময়ে এরালিয়া বাজারে মাদক সেবনকারী ও বিক্রেতার সংখ্যা বেড়েই চলেছে। এর প্রতিবাদে আমরা বাজার কমিটি উদ্যোগে প্রতিবাদ সভা করেছি। আমরা প্রতিবাদ সভায় এলাকার সচেতন নাগরিক সমাজকে মাদকদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানানোর পাশাপাশি রাত ১০টার পর বাজারে মাদক সেবনকারী ও বিক্রেতাদের দেখা গেলে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com