1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরের ওসি কে ‘শিবির কর্মী’ বলে প্রচার/ জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি

“বাংলাদেশ আওয়ামীলীগ” নামে একটি ফেইসবুক আইডি থেকে  মঙ্গলবার (২৬ নভেম্বর) একটি পোস্টের মাধ্যমে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোয় জগন্নাথপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন,পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার ঘৃণ্য সংস্কৃতি এদেশে চালু করেছিল ফ্যাসিবাদী সংগঠন আওয়ামীলীগ।
দীর্ঘ ১৬ বছর এই বাহিনীকে দিয়ে এহেন কোনো কাজ নেই যা আওয়ামীলীগ করে নাই।তারা গুম-খুন,লুটতরাজসহ জুলুমের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি এদেশে চালু করে জনগনকে আয়নাঘরের মতো জুলুমের ঘরও দেখিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।
ফ্যাসিবাদী সংগঠন আওয়ামীলীগের পতনের পর উপদেষ্টা সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে কোনো প্রশ্ন না থাকলেও আওয়ামীলীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত।
আমরা আওয়ামীলীগের এহেন মিথ্যা প্রচারণা ও গুজবের প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী ফ্যসিবাদের দোসর,দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে এদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com