1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের কাদিপুরে দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত-১৫

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ২৭০ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনায় ঘটে। সংর্ঘষের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামে আবদুর নূর ও শামিম আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। যার জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন ছায়া বেগম (৪০), মিনার মিয়া (১৮), এমরান আহমদ (২০), আব্দুস সোবহান (৬০), নুরুল হক (৩৫), সুমন মিয়া (২৪), আব্দুল করিম (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল কাদির (৩৭), আমির আলী (৬৫), মোহাম্মদ আলী (৩৫), মিনার বেগম (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আব্দুর নুরের পক্ষের সাজ্জাদ হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, প্রতিপক্ষের লোকজন গতকাল শুক্রবার রাতে আমাদের পক্ষের কামাল উদ্দিেেনর উপর হামলা চালিয়ে তার মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে। শনিবার ফের প্রতিপক্ষের লোকজন মিনার বেগমের উপর হামলা চালায়। এ সময় তাদের পক্ষের একজন অবৈধ পাইপগান দিয়ে গুলি ছুড়েছে।
এদিকে শামিম আহমদ অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রতিপক্ষের লোকজন অবৈধ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ব্যাপক ভাংচুর করে লোকজনের উপর হামলা করেছে। তাদের হামলা ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। প্রতিপক্ষের ছুড়া অবৈধ পাইপগানের গুলিতে আমার এক চাচা গুলিবিদ্ধ হয়েছেন। মোটর সাইকেলটি প্রতিপক্ষের লোকজন নিজেরাই জ্বালিয়েছে বলে তিনি জানান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর-অর-রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com