1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

জগন্নাথপুরের কুবাজপুরে সংঘর্ষে আহত ৫০

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩১৬ Time View

মাছুম আহমদ কুবাজপুর থেকে:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের ইউপি সদস্যকে লাঞ্চিত করার জের ধরে ঈদ জামাতের পর দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুবাজপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুলতান মিয়া মেম্বারকে বুধবার রাতে শিবগঞ্জ বাজারে পেয়ে একই গ্রামের লেচু মিয়া মাতাল অবস্থায় ঈদের সরকারি চাল না পাওয়ায় মেম্বারকে গালিগালাজ করে লাঞ্চিত করে। এনিয়ে উত্তেজনা দেখা দিলে এলাকার লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার ঈদের জামাত শেষে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জনকে আহত হয়েছেন। আহতরা হলেন জাহাঙ্গীর(২০),আব্দুল হক(৪৫),শাহেদ মিয়া(২৫),তুফুল মিয়া(১৯) এনাম মিযা(২৪),ছানু মিয়া(২৭),কাওছার মিয়া(৪০),হাবিবুর (২২),আম্বিতী(২০) স্বপন মিয়া(২৮),তালেব মিয়া(১৬)আলী অাহমদ ৬৫,শেফুল মিয়া(৩৫) সারজান মিয়া(৩৩) সাব্বির মিয়া(২৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে রানীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সহিদুল ইসলাম রানা ঘটনাস্থল পরির্দশন করে উভয়পক্ষেকে নিবৃত্ত করার চেষ্ঠা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com