1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরের খাশিলা গ্রামের সন্তান স্কুল ছাত্র আবু সাইদ খুনের ঘটনায় আরো দুই খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫৭৭ Time View

সিলেট সংবাদদাতা- ::জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা সিলেট নগরীর রায়নগরে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আবু সাঈদ অপহরণ, খুন ও লাশ গুমের চেষ্টার সাথে জড়িত দুই ঘাতক এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। হত্যাকান্ডের প্রায় একমাসেও পুলিশ তাদের কোন হদিস পায়নি। খুনের সাথে জড়িত পুলিশ কনস্টেবল, ওলামালীগ নেতা ও র‌্যাবের ‘সোর্স’ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অধরা এই দুই খুনি সম্পর্কে তথ্য দিয়েছে।

অপহরণ থেকে শুরু করে লাশ গুমের চেষ্টা পর্যন্ত এ দুইব্যক্তি সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা জবানবন্দিতে উল্লেখ করে। এদের মধ্যে একজন হচ্ছেন জেলা ওলামালীগের প্রচার সম্পাদক মুহিবুল ইসলাম মাছুম। অপর ঘাতকের নাম তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করছে না আইনশৃঙ্খলা বাহিনী।

হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথপুরসহ সিলেট বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে আন্দোলন অব্যাহত রয়েছে। জগন্নাথপুর উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে এনিয়ে চলছে আন্দোলন। বিশেষ করে কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ের নেতৃত্বে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্মরণকালের বৃহৎ মানববন্ধন করে খুনিদের ফাঁসির দাবি জানায়। তবে গত কয়েকদিন থেকে অধরা খুনিদের গ্রেফতারে পুলিশি কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

গত ১১ মার্চ সিলেট নগরীর রায়নগর থেকে অপহৃত হয় স্কুলছাত্র সাঈদ। পরে ১৪ মার্চ নগরীর ঝর্ণারপাড়স্থ পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই এবাদুর রহমান, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব ও র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে আটক করে পুলিশ। এ তিনজনই আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সহযোগি হিসেবে জেলা ওলামালীগের প্রচার সম্পাদক মুহিবুল ইসলাম মাছুম ও আরো এক ব্যক্তির নামোল্লেখ করেন। হত্যাকান্ডের পরপরই এ দুজনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও বর্তমানে পুলিশি তৎপরতা ঝিমিয়ে পড়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান দুই ‘ঘাতক’কে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com