1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরের নলজুর সেতুর এ্যাপ্রোচের সংস্কার কাজ ৫ মাসেও শেষ হয়নি, অস্থায়ী কাজেও ধস

  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ২৮৭ Time View

বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর ধসে যাওয়ার এ্যাপ্রোচের সংস্কার কাজ শেষ হয়নি পাঁচ মাসেও। প্রায় পাঁচ মাস যাবত সড়কে সরাসরি যানবাহন বন্ধ থাকার পর সপ্তাহদেড়কের মধ্যে অস্থায়ীভাবে সংস্কার কাজ শুরু হয়েছে।
গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে আবারও ধসে পড়েছে অস্থায়ীভাবে নির্মিত সংস্কার কাজ। এ সব তথ্যে আজ শুক্রবার বিকেলে উপজেলার ঘোষগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ মাস পূর্বে নলজুর সেতুর এ্যাপ্রোচে ধসে যাওয়াস্থানে কোনোমতে সংস্কার কাজ করে সরাসরি যান চলাচলের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত বছরের ৬ ডিসেম্বর জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর পাশের সংযোগ সড়কটি (এ্যাপ্রোচ) ধসে পানিতে পড়ে। ফলে জনসাধারন চলাচল করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের–মে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি নলজুর নদীর ওপর ঘোষগাঁও নামক স্থানে ১৩ কোটি টাকা ব্যয়ে ৩৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন। কিন্তুু সংযোগ সড়কের (এ্যাপ্রোচের) জায়গার পশ্চিম অংশের মালিকানা নিয়ে বিরোধ থাকায় এ্যাপ্রোচের কাজ শেষ হয়নি। বিকল্প এ্যাপ্রোচ ব্যবহার করে যান চলাচল শুরু হয়। এই সড়কটির ওপর দিয়ে উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি এ তিনটি ইউনিয়নের মানুষ উপজেলা সদরে আসা যাওয়া করতে হয়। পাশাপাশি এ সড়ক দিয়ে পাশ্ববর্তী ওসমানিগঞ্জ-বালাগঞ্জের থানা সদরে উপজেলাবাসী যাতায়াতের সুবিদা বেশি।
একাধিকবার উল্লেখিতস্থানের মাটি ধসে পড়েছে। কিন্তুু সংশিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়ভাবে কোন কাজ না করে সংস্কারের নাম নামমাত্র সামান্য কাজ করেছে। কাজের টেকশনই না হওয়ায় এ্যাপ্রোচ ধসে পড়ে।
এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী কুবাজপুর গ্রামের মাসুম আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলজিইডি কর্তৃপক্ষের দায়সারা কাজের কারনেই চরম ভোগান্তির শিকার হচ্ছি আমরা। অসংখ্যবার সেতুর এ্যাপ্রোচের ভাঙন সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সামান্য কাজ করে সংস্কারের নামে দূর্নীতিই রয়েছে বেশি। কয়েকমাস সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা এ্যাপ্রোচে আবারও নামমাত্র কাজ শুরু হয়েছে। একদিকে শুরু হয়েছে। অপর দিকে ধসে পড়ছে। এই হচ্ছে সংস্কার কাজ।
ঘোষগাঁও এলাকার বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলজুর সেতুদিয়ে এখানকার তিনটি ইউনিয়নের মানুষজন উপজেলা সদরে যাতায়াত করেন। অপরদিকে উপজেলা সদরের বাসিন্দারা কম সময়ে ঢাকা- সিলেট মহাসড়কের বেগমপুরে যাতায়াত করতে পারেন। স্থানীয়ভাবে কাজ করে জনদূর্ভোগ নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য সংশিষ্ট কর্তৃকক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
ধসে যাওয়া এ্যাপ্রোচের সংস্কার কাজের ট্রেন্ডার এরমধ্যে হয়েছে। তারা কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে। তবে আমরা জনসাধারন কথা চিন্তা করে ভাঙনস্থানে সংস্কার কাজ শুরু করেছি। কাজ করার ফলে এখন যানবাহন চলাচল করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com