1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে নিন্মাঞ্চালের লোকজন পানিবন্ধী, তলিয়ে গেছে ফসল

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের নিন্মাঞ্চালের লোকজন পানিবন্ধী হয়ে পড়েছেন। কয়েকদিনের ভারি বর্ষন ও পাহাড়ী ঢলে উপজেলার পাইলগাও ও রানীগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আমন ফসল।

এলাকাবাসী জানান, অব্যাহত বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে অতিক্রম করায় পাইগাও ইউনিয়নের হাড়গ্রাম, গোতগাও, পাইলগাও, সোনাতুলাসহ রানীগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন পানিবন্ধী হয়ে পড়েন।

পাইলগাও ইউনিয়ন পরিষদের মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, তার ইউনিয়নের ৫/৬ টি গ্রামের লোকজন বন্যা কবলিত হয়ে পড়েছেন। পানিবন্ধী হয়ে পড়েছেন ৩শতাধিক পরিবার। অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। গ্রামের ফালপুর, রংঙ্গার ও কলের বন্দের হাওরের প্রায় ৩০ হেক্টর আমন ফসল পানিতে তলিয়ে গেছে।
রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, পানি বেড়েছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফসলডুবির খবর তিনি জানেনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com