1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

জগন্নাথপুরের পাটলীতে মদরিছ মিয়া ট্রাস্টের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৬৪৩ Time View

পাটলী ইউনিয়ন প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পষিদের চেয়ারম্যান সিরাজুল হক বলেছেন, ধর্মগ্রন্থ আল-কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ট আসমানী কিতাব। কোরআন নাজিল হওয়ার পর পৃথিবীর সব মতবাদ বাতিল হয়ে এক আল­াহর জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার পর সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল এবং আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে কোরআনের শাসন কায়েম হওয়ায় পৃথিবীর সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মদরিছ মিয়া মাস্টার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরআন শরীফ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাফি আহমদের সভাপতিত্বে আখলাক উদ্দিনের সঞ্চালনায় এতে কোরআনের পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুর রহমান।অনুষ্ঠানে তিন শতাধিক কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা এবং ধর্ম প্রাণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কুতুব উদ্দিন, ইউপি সচিব তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আশিক মিয়া, আবুল হাসনাত, আব্দুল করিম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন ফারুক, আব্দুর রাজ্জাক, হিরা মিয়া, নেছার আলী, ফেরদৌসি বেগম তানিয়া ও আমিরুন নেছা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com