স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী আলতা মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়াজিউন)।
গতকাল শুক্রবার তিনি লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুম আলতা মিয়া ইতালি প্রবাসী, জগন্নাথপুর ফেয়ার ফেইস এর আজীবন দাতা সদস্য, রানীগঞ্জ ফেন্ডস ক্লাবের দাতা সদস্য আহমেদ মামুন এর বাবা। তাঁর মৃত্যুতে ফেয়ার ফেইসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।