1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ সরকারী সফরে কাল ভারত ও শ্রীলংকা যাচ্ছেন

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৩১৩ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের প্রজেক্ট বোর্ড মেম্বার জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম এর উপদেষ্টা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা সরকারী সফরে ভারত ও শ্রীলংকা যাচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় ১০ দিনের সংক্ষিপ্ত সফরে তিনি শ্রীলংকা ইন্সটিটিউট অব লোকাল গর্ভন্যান্স আয়োজিত রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালায় ও ভারতের কেরালা ইন্সটিটিউট অফ লোকাল এডমিস্ট্রেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন।নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১৮ সদস্যের প্রতিনিধিদলে তিনি দেশের একমাত্র ভাইস চেয়ারম্যান হিসাবে অন্তর্ভূক্ত হয়েছেন। কর্মশালায় অংশ নিতে তিনি সোমবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করেন। ঢাকায় সফরপূর্ব বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। সময় স্বল্পতার কারণে অবগত করতে না পারায় তিনি নিজ উপজেলার জনসাধারণ, বন্ধু বান্ধব,আত্মীয়স্বজন,দলীয় নেতা কর্মীসহ সকলের কাছে দুঃখ প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য যে এর আগে তিনি সরকারীভাবে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফর করেন। ২১ তারিখ তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com