1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরের মরহুম মোঃ মন্তাজুর রহমান কল্যাণ ট্রাষ্টের ইসালে সাওয়াব মাহফিল ও শীত বস্ত্র বিতরন

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৭২ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে মরহুম মন্তাজুর রহমান কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল ও গরীব শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শনিবার দুপুরে মরহুম মন্তাজুর রহমান কল্যাণ ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক মাষ্টার মোঃ খায়রুল ইসলামের নিজ বাড়ির আঙ্গিনায় কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সিরাজুল উসলাম এর সভাপতিত্বে ও মাওলানা তরিকুল উসলামের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকড়ছই সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা আলী আহমদ,হলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান ছিদ্দিকী,আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজমল হোসেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল, বালিকান্দি হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার জমির আহমদ, ইমাম ছমির আহমদ,শামীম আহমদ চৌধূরী প্রমুখ। আনুষ্ঠানের শুরু থেকে কুরআন তেলাওয়াত করেন হাফিজ অলিউর রহমান।পরে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com