1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরের সাত ইউনিয়নে ধানের শীষ প্রতীক চুড়ান্ত হয়নি

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৪২০ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীক এখনো চুড়ান্ত হয়নি। বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে রাত একটায় বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়,
সাত ইউনিয়নের মধ্যে কলকলিয়া, পাটলী,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ও , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থী প্রাথমিকভাবে চুড়ান্ত করে রাখা হলেও অপর তিন ইউনিয়নের মধ্যে আশারকান্দি ইউনিয়নে বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়নি। রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে চারদলীয় জোট থেকে প্রার্থী দিতে জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জোর তদবির করছেন। ফলে এদুটি ইউনিয়নে জোট থেকে প্রার্থী দেয়া হতে পারে। যে কারণে জগন্নাথপুরের সাতটি ইউনিয়নের প্রার্থীতা চুড়ান্ত হয়নি। শাহীনুর পাশা চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রার্থী চুড়ান্ত করতে কাজ চলছে। এই মুহুর্তে নাম বলা যাচ্ছে না। আমি কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের সাথে আলাচনা করছি। আজ শনিবার সাতটি ইউনিয়নের চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা বিএনপি আহ্বায়ক কর্ণেল অব সৈয়দ আলী আহমদ। বিএনপি নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন কে পাচ্ছেন দলের ধানের শীষ প্রতীক। ইতিমধ্যে সকল প্রার্থী কেন্দ্রীয় অফিসে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডপ্রধানের স্বাক্ষরিত পত্রের জন্য অপেক্ষা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com