1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে অন্যকে ফাসাঁতে গিয়ে নিজেই এখন শ্রীঘরে

  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৪৯ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে অন্যকে ফাসাঁতে গিয়ে নিজেই ফেসে গিয়ে এখন শ্রীঘরে। শনিবার এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাও) গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল কাইয়ুম শনিবার দুপুরে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার নিজ বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের শফরুল ইসলাম ও মজর উদ্দিনসহ ১৩ জন জড়িত বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন দায়ের । অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্ত করে ডাকাতির কোন আলামত পায়নি। ঘটনাটি পুলিশের নিকট রহস্য সৃষ্টি হলে বিকেল ৪ টার দিকে অভিযোগকারী কে পুলিশ আটক করেছে।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস,আই আনোয়ার হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ঘটনাস্থল পরির্দশন করে স্থানীয় গ্রামবাসীর সাথে আলাপ আলোচনা করে জানা গেছে অভিযোগকারীর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার কারনে অভিযোগকারীকে আটক করা হয়েছে। তিনি এখন শ্রীঘরে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com