1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অফিসার্স চয়েজ মদের চালান আটক

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৮ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট র‌্যাব-৯ এর একটি দলও মাদক নিয়ন্ত্রক অধিপ্তরের যৌথ অভিযানে ভারতীয় অফিসার্স চয়েজ হুইস্কির একটি চালান আটক করা হয়েছে।

সোমবার সকালে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল নোয়াগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিন মিয়ার ঘরের চৌকির নিচ থেকে মাদকের এই চালান আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, অভিযানের সময় টের পেয়ে মাদকের মালিক শাহিন মিয়া পালিয়ে যায়। পরে তার বসত ঘরের চৌকির নিচ থেকে ২০২ বোতল অফিসার্স চয়েজ হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ১ হাজার টাকা বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com