1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বুধবার আসছেন

  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বুধবার আসছেন। সকাল ১০টায় জগন্নাথপুর পৌরশহরের ইকরছই জামেয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা, দুপুর ২টায় আল জান্নাত ইন্সটিটিউটের আলীম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পিএসসি, জেএসসি, পরীক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ, দুপুর ২টায় পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২.৩০টায় উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থান ও আলোচনা সভায় যোগদান করবেন।
৯ মার্চ শুক্রবার দুপুর ২.৩০টায় জগন্নাথপুর উপজেলায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আলোচনা সভা শেষে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
১০ মার্চ শনিবার সকালে ১০টায় তিনি জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাষ্ট এর বৃত্তি বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। পরে সিলেট কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com