1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রাম থেকে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে। রোববার ভোররাতে নিজবাড়ি থেকে একটি দেশীয় তৈরী পাইপগান এক রাউন্ড কার্তুজসহ ডাকাত সুফি মিয়া (৩০) কে আটক করে। এলাকাবাসী ও জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানায় সুফি মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার ভোররাতে জগন্নাথপুর থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। এসময় পুলিশ ইছহাক মিয়া(৪৮),রাজা মিয়া ( ৩৫) হেপী বেগম(২৮) কে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি হিসেবে গ্রেফতার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com