1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

জগন্নাথপুরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৯০৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এটুআই প্রকল্পের সহায়তায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ মেলার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মেলা উদ্বোধন করার কথা রয়েছে। মেলায় ২৪টি ষ্টল থাকবে। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিজিটাল মেলাকে প্রান্তবন্ত করে তুলতে ইতিমধ্যে প্রচারণা ও সাজসজ্জাকরণ কাজ শেষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোর মেলায় ষ্টল নিয়ে থাকবে। মেলা প্রাঙ্গনে থাকবে ইন্টারনেট সুবিধা।
মেলা প্রসঙ্গে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলাকে সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। আশা করছি এবার আরো সমৃদ্ধিভাবে এ মেলা চলবে। তিনি বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার প্রতি যুব ও তরুণ সমাজকে আকৃষ্ট করার পাশাপাশি এ উপজেলাকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com