1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আ’ লীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫০ Time View

স্টাফ রিপোর্টার::
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দ আবুল কাসেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক বদরুল ইসলাম, সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সদস্য আঙ্গুল মিয়া, আকমল খাঁন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল হোসেন, মনু মোহাম্মদ মতছির আলী, আতিকুর রহমান, কদরিছ মিয়া, ছদরুল ইসলাম, আব্দুল তাহিদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ফজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খাঁনম সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com