1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ২৭৮ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে অনুষ্টিত র‌্যালিটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীগন অংশ নেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, এনজিও সংস্থার কর্মী লায়লা বেগম, দিপালী রানী দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com