1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইউপি সচিবদের কর্মবিরতী পালিত

  • Update Time : সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩১৯ Time View

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যোগে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী পালন করেছেন সচিবরা।রবিবার সকাল থেকে সারা দেশের ন্যায় এ কর্মবিরতী পালিত হয়। জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব তফজ্জুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সুধন চন্দ্র সরকারের পরিচালনায় দিন ব্যাপী কর্মবিরতি শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব শামসুল আলম, পাটলি ইউনিয়ন পরিষদের সচিব হেমন্ত বিশ্বাস, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পষিদের সচিব বিপ্লব রায় ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ প্রমুখ। বক্তারা তাদের নায্য দাবীসমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com