1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে ইউপি সদস্য সাজ্জাদ গ্রেফতার

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২৬৩ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাদামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন সাজ্জাদ কে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একটি মামলার কাজে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ সুনামগঞ্জে গিয়েছিলেন বলে একটি সুত্র জানিয়েছে । তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মৌজধারী রয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুরের ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা রয়েছে।

প্রসঙ্গত, রোববার (৬ আগষ্ট) উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ও একই গ্রামের খায়রুল হক রূপা মিয়ার পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে নারীসহ ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায় ইকবাল হোসেন সাজ্জাদকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com