1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের শাখা উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক্সিমএক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ১১৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর পৌর শহরের ব্যারিষ্টার মির্জা আবদুল মতিন মার্কেটের ২য় তলায় ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ধোধন করেন এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’র পরিচালক লে: কর্নেল (অব) সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার)। এ উপলক্ষে ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সিকদার এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা লতিফুর রহমান মিঠু’র পরিচালনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’র পরিচালক লে: কর্নেল (অব) সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, পরিচালক শাহ মোহাম্মদ আবদুল বারী, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাসিম, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক লালা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, নিজাম উদ্দিন জালালী, জহির মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলে জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেনীর মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com