1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে এক আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ৩৪০ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে একজন আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে তাকে প্রাণে মেরে লাশ গুম করা হবে বলে হুমকি দিয়েছে তারা। পুলিশও এলাকার কাউকে বিষয়টি না বলতে শাসিয়ে গেছে দুবৃত্তরা। সন্ত্রাসীদের হুমকির মুখে ভয়ে আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ চৌধুরী বাড়ী হতে বের হতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আব্দুল আহাদ চৌধুরীর নামের ওই প্রবাসীর বাড়ি উপজেলা সদরের ছিলিমপুর গ্রামে। জানা যায়- আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ চৌধুরী (৬৫) বেশ কিছুদিন যাবৎ স্ত্রী সন্তান নিয়ে বাড়ীতে বসবাস করছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রামের দরছ মিয়ার বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে রাস্তায় উৎপেতে থাকা ৬/৭ জনের মুখোশধারী সন্ত্রাসীদল ফিল্মিস্টাইলে আব্দুল আহাদ চৌধুরীর উপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে ছেদ দিলে তিনি প্রাণ বাঁচাতে লাফ দিয়ে সরে যান। এ সময় কয়েকজন তাকে ঝাপটে ধরে তার সাথে থাকা ১৫হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে ১ সপ্তাহের মধ্যে দিতে বলে। না দিলে তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে আব্দুল আহাদ চৌধুরী থানায় একটি এজহার দায়ের করেছেন। শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ওসি মোঃ মুরছালিনের সাথে আলাপ হলে তিনি জানান এজাহার পেয়ে এস.আই কবির আহমদকে ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ চৌধুরীর জানান- হামলার সময় আমি একজন লোককে চিনেছি। তার মুখ খোলা ছিল। তার নাম কমর মিয়া (৩০) সে মৃত লালা মিয়ার ছেলে। এই ছিলিমপুর গ্রামেই তার বাড়ী। অন্য ৬জনের মুখবাঁধা থাকায় চিনতে পারিনি। তারা কেন যে আমার উপর হামলা করে টাকা ছিনিয়ে নিল এবং আমার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবী করল আমি বুঝে উঠতে পারছি না। তারা ১সপ্তাহের সময় দিয়ে বলেছে এর মধ্যে যদি ৫লাখ টাকা না দেই তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে। এ ঘটনায় আমি স্ত্রী সন্তান নিয়ে ভয়ের মধ্যে আছি। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভূগছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com