1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

জগন্নাথপুরে এক কৃষকের রোপনকৃত ধান জোর পূর্বক কেটে নেয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার:: অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে ধান রোপন করেছি। এখন কাটার সময় পাকা ধান জোর করে কেটে নিয়ে যায় অন্যজন। এই দুঃখ কী করে সই।একথা জানিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্বকাতিয়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমি আমার মৌরসী জমিতে প্রতি বছরের ন্যায় এবারও বোরো আবাদ করেছি। পাকা ধান ঘরে তুলার সময় যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম এর নির্দেশে তার লোকজন জোরপূর্বক ধান কাটার চেষ্ঠা করেন বিষয়টি বুঝতে পেরে আমি সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করি। আদালত জগন্নাথপুর থানার ওসিকে আমার জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে দ্বিতীয় পক্ষকে শোকজ করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মঙ্গলবার জোর পূর্বক কিছু জমির ধান কেটে নিয়ে যাওয়া হয়।বুধবার এবিষয়ে আমি আইনের আশ্রয় নিলে জগন্নাথপুর থানার এএসআই শাহজামাল ঘটনাস্থল পৌঁছে ধান না কাটার নির্দেশ দিলেও পুলিশ চলে যাওয়ার পর তারা আবারও জোর পূর্বক আমার জমির ধান কেটে নিয়ে যাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান জানান, আদালতের আদেশ পেয়ে উভয়পক্ষকে নোটিশ দিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য বলা হয়েছে। তারপরও জোর পূর্বক ধান কেটে নেয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com