স্টাফ রিপোর্টার:: আজ রোববার প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলে জগন্নাথপুরের ২৯টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২টি জিপিএ-৫ এসেছে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ এসেছে সেসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়-৫টি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ১টি, আটপাড়া উচ্চ বিদ্যালয় ২টি, শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয় ১টি, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ১টি, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২টি, ইসহাসপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ২টি, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ১টি, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ৩টি, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ১টি ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ১টি।
এসব তথ্যে স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।
Leave a Reply