সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
আক্রান্তরা হলেন- পৌরশহরের শহীদ মিনার এলাকার দুইজন, হাসপাতাল এলাকার দুইজন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে একজন এবং আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাই গ্রামে একজন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে এ পর্যন্ত ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তারমধ্যে সুস্থ আছেন ১৯৪ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। নতুন আক্রান্ত ৬জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply