1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে কর্মসুচী পালন করেনি বিএনপি

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী কর্মসুচী পালন করেনি।
জুম্মা নামাজের পর বিক্ষোভ মিছিলের কর্মসুচী থাকলেও জগন্নাথপুরের কোথাও বিএনপির দলীয় কোন নেতাকর্মীদের দেখা যায়নি। রাজপথ ছিল ফাঁকা।
এব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, র্দীঘদিন ধরেই জগন্নাথপুরে বিএনপি বিভিন্ন দ্বিধা-দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে। যে কারনে সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সব ধরনের নাশকতা প্রতিহত করতে পৌরশহরের গুরুত্বপূনর্ স্থানগুলো পুলিশ মোতায়েন করা হয়েছে #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com