1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক যুবলীগ নেতা উপজেলা পরিষদ রোড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে কার্যক্রম নিষিদ্ধ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার ছোট ভাই যুবলীগ নেতা আমিনুর রশিদ ভূঁইয়া বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তবে বিকালে কার্যালয়টি বন্ধ দেখা গেছে। নামানো ছিল জাতীয় পতাকা।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষোভকারীদের হামলায় আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা হয়। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com