1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ শ্রমিকের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় বালুভর্তি ইঞ্জিনসহ ৩ টি বাল্কহেড জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ারে ছেলে মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৯), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৭)। এরমধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ৬মাস করে এবং বাকীদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বলেন, দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com