1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে ডিজেল ইঞ্জিন বিতরণ ও প্রশিক্ষন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দুই ব্যাচে ৬০ জন কৃষকদের প্রশিক্ষন ও পতিত জমিতে চাষাবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ডিজেল ইঞ্জিন বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে ৬০ জন কৃষককে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়। বিকেলে কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রুপে উপজেলা পরিষদের এডিবির অর্থায়নে ঠিম লিডার শফিকুল ইসলাম চৌধুরী হাতে পতিত জমিকে চাষের আওতায় নিয়ে আসার লক্ষ্যে একটি ডিজেল ইঞ্জিন প্রদান করা হয়। এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোঃ জাহিদুল হক,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম,যুবলীগ নেতা রাসেল চৌধুরী, হারুন মিয়াসহ কৃষিবিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com