1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View

রেজুওয়ান কোরেশী-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ সৈয়দপুর বাঘমারা মাঠে সৈয়দপুর গ্রামবাসীকে নিয়ে এক জনাকীর্ণ নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ খয়রুল ইসলাম -এর সভাপতিত্বে ও মাও. অলিদ এবং মাও. শেখ বিলাল আহমেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা খেলাফত মজলিসের আদর্শ, নির্বাচনী ইশতেহার ও এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য পেশ করেন। তাঁদের বক্তব্যে হাফেজ শেখ মুশতাক আহমদকে নির্বাচিত করার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সুষম সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বক্তব্য রাখেন- সৈয়দ শামিম আহমদ, মুফতি শামিম, মাও: আবু আলি, ডা: নানু, হাফিজ ময়নুল ইসলাম , মাও: আমিরুল ইসলাম, মাও: রশিদআহমদ, মাও: তৈয়ফুর রহমান , শেখ মাওলানা জাকারিয়া। তাঁরা সকলেই দীর্ঘদিন ধরে অবহেলিত জগন্নাথপুর-শান্তিগঞ্জ এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য প্রার্থীকে সমর্থন জানান এবং ভোটারদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, হাফেজ শেখ মুশতাক আহমদ দলমত নির্বিশেষে সকলের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চান।

উপস্থিত ছিলেন: মাওলানা আতাউর পীর, শেখ তাহের, মাওলানা শেখ হাম্মাদ, শেখ আশরাফুল, শেখ নূরুল ইসলাম, সৈয়দ সিরাজ আলী, মাসুক রাব্বানী, শেখ হরুফ মিয়া, এবং আব্দুর রাজ্জাক।

সভা শেষে হাফেজ শেখ মুশতাক আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে আপনারা পরিবর্তন চান। আমি নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো এবং আমার সমস্ত প্রচেষ্টা এই এলাকার উন্নয়নে নিয়োজিত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com