1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে চালকের অসাবধানতায় রোলারের চাপায় প্রাণ গেল শ্রমিকের

  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ২৩৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-বিশ্বনাথ রশিদপুর সড়কে চালকের অসাবধারনার কারনে চলাকালীন রোলার চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ওই সড়কের বটেরতল নামক স্থানে এ দূর্ঘনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল নামক স্থানে সড়কের সংস্কার কাজ চলাকালীন সময়ে রোলার চালক মুঠোফোনে কথা বলতে বলতে অসাবধানবশত নির্মাণ শ্রমিক রইছ উদ্দিন(২০) এর উপর দিয়ে রোলার চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত শ্রমিক দক্ষিন সুনামগঞ্জের গনিগঞ্জ গ্রামের মৃত আফতর আলীর পুত্র।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে রোলার চাপায় শ্রমিকের মৃতে্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার এস,আই সাইফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশ করেছি। রোলার চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com