1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com