1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা কল্যাণ দে’র বাবার পরলোক গমন, শোক প্রকাশ

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৮ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে এর বাবা কবিন্দ্র রঞ্জন দে (৭৫) আর নেই। বুধবার রাত সাড়ে ১২ টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। কবিন্দ্র রঞ্জন দে খাশিলা নৃসিংহদেব আখড়ার সাবেক সাধারণ সম্পাদক ও খাশিলা অর্জুৃন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন ধরে খাশিলা অর্জুন মার্কেটে ফার্মেসী দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন দে সীতু সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশির আহমেদ, খাশিলা নৃসিংহদেব আখড়া পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি ললিত মোহন দে সাধারণ সম্পাদক নিকিল পাল,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত সাধারণ সম্পাদক তাহা আহমেদ অর্জুন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ধীরু দাস সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ শোক প্রকাশকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com