1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে জমকালো আয়োজনে মিফতা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫৮৮ Time View
স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিফতা টি টেন ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন আজ শনিবার সকালে জগন্নাথপুর সরকারি ডিগ্রি  কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন তিন জন যুক্তরাজ্য প্রবাসী। তাঁরা যুক্তরাজ্য থেকে দেশে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বর্ণিল আয়োজনে টুনামেন্টে ১৬টি টিম অংশ নেয়। 
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুহেল এর সভাপতিত্বে শিক্ষক সালেহ পারভীনের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম,সমাজকর্মী বজলুর রশিদ চৌধুরী,  অ্যাডভোকেট জিয়াউর রহিম, টুনামেন্টের পৃষ্ঠপোষক মিফতা আহমেদ, শিমন চৌধুরী, মুসতাক মাসুদ প্রমুখ  স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দে। অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আকমল  হোসেন আবুল কালাম আকন প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুহেল ও সাধারণ সম্পাদক সুবল দে জানান,করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহার নিশ্চিত করে টুর্নামেন্টে চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com