1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পৌরশহরের মাহিমা রেস্টুরেন্টের পার্টি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, পৌর জামাতের সভাপতি আবু হোসাইন মো. ওয়ালী উল্লাহ, জামাত নেতা জামাল উদ্দিন বেলাল ও উপজেলা শিবির সেক্রেটারি শাহিনুর রহমান প্রমুখ।

সমাবেশের মাধ্যমে ছাত্রদের মধ্যে আদর্শিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com