1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে টমটম উল্টে দোকান কর্মচারীর নির্মম মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪২২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকায় ব্যাটারী চালিত টমটম উল্টে এক দোকান কর্মচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। পলাশ চন্দ্র গোপ(২৭) নামের ওই যুবক জগন্নাথপুর বাজারের বিপুল ফ্যাশনের কর্মচারী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়,মৌলবীবাজার জেলার পাঁচগাঁও গ্রামের প্রজেশ গোপের ছেলে পলাশ গোপ ৮/১০ বছর ধরে জগন্নাথপুর বাজারের বিপুল ফ্যাশনের মালিক পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বিপুল গোপের দোকান কর্মচারী হিসেবে কাজ করছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দোকান বন্ধ করে মালিকের বাড়ি যাওয়ার জন্য ইকড়ছই ঈদগাহ পয়েন্ট থেকে টমটমে উঠে। টমটমটি যাত্রাপাশা বৈঠাখালী ব্রিজ পার হয়ে কিছুদূর যাওয়ার পর উল্ঠে যায়। এসময় যাত্রীরা আহত হলেও পলাশ ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষনিকভাবে এলাকার লোকজন তাকে জগন্নাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এসময় এলাকাবাসী টমটম চালক ইকড়ছই গ্রামের আরশ আলীর ছেলে সায়েক মিয়া কে আটক করে পুলিশে সোর্পদ করেন। রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখার সময় মৃত যুবকের লাশ হাসপাতাল থেকে জগন্নাথপুর থানায় আনা হয়। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জানান, পুলিশ লাশ ময়না তদন্তের জন্য আজ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এবং চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com