1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ডাকাতি-চুরির মামলার দুই আসামী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি-চুরির মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম, কবির উদ্দিন, এএসএস মোশাহিদ মিয়া, তপন দেবসহ একদল পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী ওই গ্রামের আইন উল্লার ছেলে সুহেল মিয়াকে গ্রেফতার করে। একই সময়ে অপর অভিযানে চুরির ঘটনায় পলাতক আসামী ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে রুহেল মিয়াকে গ্রেফতার করে করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকজমকে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com