1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ডাকাত সন্দেহে পুলিশের ওপর হামলা ৫ জন আহত,২০ রাউন্ড গুলি ছুঁড়ে রক্ষা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৪২৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে আসামী ধরতে গিয়ে ডাকাত সন্দেহে ৫ পুলিশ কনষ্টেবল গ্রামবাসীর হামলায় শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । এসময় পুলিশ ২০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রক্ষা পায়। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। এবং একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নোওয়াগাঁও গ্রামের আবদুল আহাদের পুত্র আকলু মিয়া (২৫) কে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে বুধবার রাত ৩ টার দিকে জগন্নাথপুর থানার এস, আই আবদুল কাদিরের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করতে অভিযান চালায়। এসময় মসজিদের মাইকে গ্রামে ডাকাত এসেছে বলে মাইকিং করা হলে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ কনষ্টেবল আহত হন। আহতরা হলেন, পুলিশ কনস্টেবল মিজান আহমদ, রুবেল দাস, নিতাই দাস, রফিকুল ইসলাম ও সুজন বৈষ্ণব। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তবে আকলু মিয়ার স্বজনরা জানান, আকলু মিয়া মামলার জামিনে রয়েছেন। তারপরও পুলিশ রাতে আসামী ধরতে গেলে তাদের ডাকাত বলে সন্দেহ হয়।
নোওয়াগাঁও গ্রামের প্রবীণ ব্যক্তি ইলিয়াছ মিয়া জানান, পুলিশ তাদের পোশাক ছাড়া সিভিল ড্রেসে আসামি ধরতে গিয়ে রাত তিনটায় গ্রামের বিভিন্ন ঘরে কড়া নাড়ায় গ্রামবাসীর মধ্যে ডাকাত আতংকের সৃষ্টি হয়। তাই আমরা মসজিদের মোয়াজ্জিমের মাধ্যমে মাইকিং করে তাদেরকে আটক করি। পরে পুলিশ পরিচয় পেয়ে আসামী পুলিশের হাতে তুলে দেই। এছাড়া তাদের সাথে কোন মারামারি হয়নি। তিনি অভিযোগ করে বলেন, বেশ কিছু দিন ধরে কান্দারগাঁও ও নোওয়াগাঁও গ্রামবাসীর মধ্যে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। এছাড়াও সাম্প্রতিককালে ডাকাতের উৎপাতে গ্রামবাসী আতঙ্কে থাকায় অনাকাঙ্কিত ভূলবুঝাবুছি হয়েছে।
জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদের জানান, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গেলে গ্রামবাসী মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করে আমাদের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়। এসময় ২০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আকলু মিয়াকে গ্রেফতার করি।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদের বাদী হয়ে ১০ জনের নামউল্লেখ পূর্বক পুলিশ এসল্ট মামলা করেছেন। আমরা আসামী ধরতে চেষ্ঠা করছি। তিনি বলেন, আকলু মিয়ার স্বজনরা বৃহস্পতিবার একটি জামিননামা আমাদেরকে দিয়েছে বিষয়টি আমারা যাছাই করে দেখছি। তাকে পুলিশ এসল্ট মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com