1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আহত -১০

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৭২ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের পল্লীতে তুচ্ছ বিষয় নিয়ে শনিবার দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত ৪ জন কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামের মন্নান মিয়া ও সমর উদ্দিনের মধ্যে শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সন্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত শফিক মিয়া (৩৫), সিরাজ উদ্দিন (৩০), শামীম মিয়া (১৮) ও সারং মিয়া (৪০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। এ ঘটনায় ছমক উদ্দিন নামে এক ব্যাক্তি কে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com