1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে দোকান কর্মচারীর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর সদর বাজারে এক দোকান কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইউসুফ মিয়া নামের (২৭) নামের ওই কর্মচারী ছাতক উপজেলার আসামপুর গ্রামের হালিম মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও ব্যবসায়ী সূত্র জানায়, ইউসুফ ও তার বড় ভাই ফয়েজ মিয়া দীর্ঘদিন যাবত জগন্নাথপুর বাজারের রিচমুন অভিজাত কনফেকশনারী ষ্টোরের বেকারীতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কর্মচারীদের জন্য সংরক্ষিত থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। সহকর্মীরা দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আশরাফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেয়া হয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com