স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলা ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর প্রবাস বন্ধু ফোরামের সভাপতি জগন্নাথপুরের সিনিয়ির সাংবাদিক তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোবিন্দ দেবের পরিচালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর আব্দুর রহিম ও জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সহ-সভাপতি আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ, ফজর আলী, খালেদা বেগম, জাহেদা বেগম ও আঁখি ধর প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনরায় সমাজে প্রতিষ্ঠিত ও একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।