1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী রিজিকের ফয়সালা হয় আসমানে উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে

৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

খাদ্যমন্ত্রী বলেন, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com