1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরে নির্মম নির্যাতনের ঘটনায় আহত দিনমজুর বিচারের আশায় ডিআইজির দরজায়

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ২৪৬ Time View

গোবিন্দ দে:: ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের দিনমজুর মানিক মিয়া কে নির্মমভাবে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মামলা না নেয়ায় সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে আবেদন করেছেন হামলায় আহত দিনমজুর মানিক মিয়া। বুধবার সকালে তিনি স্বশীরে উপস্থিত হয়ে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সনুয়াখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে সৌদি প্রবাসী আব্দুল মুকিতকে সম্প্রতি পুলিশ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ওই ব্যক্তির স্বজনরা সন্দেহ করতে থাকেন মানিক মিয়া পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। তাই তার স্বজনরা এমন অভিযোগে গত ১৬ জুন বিকেলে জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খাসিলা ফিসারীর নিকটে পেয়ে ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামির ভাই আকাশ মিয়ার নেতৃত্বে ৪/৫ জন লোক হামলা চালিয়ে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়। এঘটনায় তার স্ত্রী মামলা করতে গেলে জগন্নাথপুর থানা পুলিশ মামলা না নিয়ে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। লিখিত অভিযোগে বলা হয় দুটি লিখিত অভিযোগ দেয়া হলেও জগন্নাথপুর থানা পুলিশ মামলা না নিয়ে প্রভাবাশালী আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তার অভিযোগগুলো গায়েব করে রাখে। হামলায় আহত ব্যক্তি মানিক মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জগন্নাথপুর থানায় বিচার না পেয়ে ডিআইজি বরাবরে আবেদন করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com